1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

করোনায় ভারতে আক্রান্ত ৮১, জরুরি সতর্কতা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১।  শুক্রবার বিকেলে এই তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার জানিয়েছে, রাজধানী দিল্লিতে সতর্কতা জারি করা হয়েছে।  অনেক রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ।  ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে আইপিএল।  শুক্রবার একজন গুগলকর্মী এবং নয়ডায় একটি বেসরকারি সংস্থার কর্মীর করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, জাপান থেকে ভারতে ফিরিয়ে আনা ১২৪ জন এবং চিন থেকে আনা ১১২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, করোনাভাইরাস মোকবিলায় সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সহযোগিতা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ মার্চ) এক টুইটে তিনি এই সহযোগিতার আহ্বান জানান।

মোদি বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী একটি কৌশল প্রণয়নে আমি সার্কভুক্ত দেশগুলোর নেতাদের কাছে প্রস্তাব রাখছি। আমাদের নাগরিকদের স্বাস্থ্যবান রাখার উপায় বের করতে আমরা ভিডিও কনফারেন্সে আলোচনা করতে পারি।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সম্মিলিতভাবে আমরা বিশ্বের কাছে একটি উদহারণ স্থাপন করতে পারি।  স্বাস্থ্যবান গ্রহ তৈরিতে অংশ নিতে পারি।’

অন্যদিকে বিদেশি আটকে থাকা ভারতীদের ফেরাতে ইতিমধ্যেই বিমান পাঠানোর ব্যবস্থা করেছে ভারত সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com