1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাহুল গান্ধীকে আবারও তলব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পঞ্চম দিনের মতো আবারও মঙ্গলবার (২১ জুন) জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবারও ইডি তাকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করে। ন্যাশনাল হেরাল্ড-কাণ্ডে আর্থিক অনিয়মের তদন্তে ওয়েনাডের সংসদ সদস্যকে এ পর্যন্ত ৪০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। বিভিন্ন সূত্র বলছে, আজই শেষ হতে পারে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের পর্ব।

এর আগে গত সপ্তাহের সোমবার থেকে বুধবার প্রতিদিনই রাহুল গান্ধীকে হাজিরা দিতে হয়েছে ইডির দপ্তরে। তার মা ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ কারণে কয়েকদিন সময় চেয়েছিলেন রাহুল গান্ধী নিজেই। সেই আবেদন মঞ্জুর হয়।

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। এরপর সোমবার রাহুল গান্ধীকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়। আগামী ২৩ জুন সোনিয়া গান্ধীকেও জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে ইডির।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com