1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

আফগানিস্তানে মুক্তি পেলেন ৫ ব্রিটিশ নাগরিক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান সরকার ও যুক্তরাজ্যের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হওয়ার পর আফগানিস্তানে আটক হওয়া বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার (২০ জুন) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেছেন, আফগানিস্তান ও ব্রিটিশ কর্মকর্তাদের বৈঠকের ধারাবাহিকতায় রোববার আটক হওয়া ব্রিটিশ নাগরিকদের ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আফগান জনগণের আইন ও ঐতিহ্য লঙ্ঘনের অভিযোগে প্রায় ছয় মাস আগে গ্রেপ্তার হন তারা। তবে মুজাহিদ স্পষ্ট করেননি যে কোন আইন ভঙ্গ করেছেন তারা এবং কেনই বা তারা আটক হলো।

এক বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা সবাই আফগানিস্তানের আইন, আফগান জনগণের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান করার এবং তা লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, লন্ডনের তরফে জানানো হয়েছে, ৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। কেন তাদের আটক করা হয় সেটিও বলা হয়নি। এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এক পৃথক বিবৃতিতে বলেছে যে এই পাঁচজনের ‘আফগানিস্তানে যুক্তরাজ্য সরকারের কাজে কোনো ভূমিকা ছিল না। তারা যুক্তরাজ্য সরকারের ভ্রমণ পরামর্শ না মেনে আফগানিস্তানে গিয়েছিলেন। এটা একটা ভুল ছিল।’

আফগানিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কযুক্ত সাংবাদিক ও ব্যবসায়ী পিটার জুভেনালের বন্ধুবান্ধব ও পরিবার বলেছেন, তিনি মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন। গত ১২ ফেব্রুয়ারি লন্ডন কর্তৃপক্ষ জানায় যে, বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে আফগানিস্তানে। তাদের মধ্যে জুভেনালও ছিলেন, যাকে গত ডিসেম্বরে আটক করা হয়।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com