1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

একই পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মরদেহ। কোথাও তিনটি, কোথাও দুটি। এভাবেই ঘরের বিভিন্ন জায়গায় পড়ে আছে মোট ৯টি মরদেহ। ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার একটি পরিবারের ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) এনডিটিভির খবরে বলা হয়, পুলিশ বলছে এটি একটি সংঘবদ্ধ ‘আত্মহত্যা’র ঘটনা। প্রাথমিক তদন্তে জানা গেছে,পরিবারসহ ‘আত্মহত্যা’ করা দুই ভাই বিভিন্ন লোকের কাছ থেকে প্রচুর অর্থ ধার করেছিলেন।

দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সাংলির এসপি দিক্ষিত গেদাম জানিয়েছেন, বাড়িতে মোট ৯টি মরদেহ পাওয়া গেছে। একটি জায়গায় পাওয়া গেছে তিনটি মরদেহ। অন্য ছয়টি মরদেহ ঘরের বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মৃতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-পোপাট ইয়ালাপ্পা ভানমোর (৫২), সঙ্গীতা পোপাট ভানমোর (৪৮), অর্চনা পোপাট ভানমোর (৩০), সুভম পোপাট ভানমোর (২৮), মানিক ইয়ালাপ্পা ভানমোর (৪৯), রেখা মানিক ভানমোর (৪৫), আদিত্য মানিক ভানমোর (১৫), অনিতা মানিক ভানমোর (২৮) ও আক্কাটাই মানিক ভানমোর (৭২)।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহগুলোতে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে, আর্থিক সমস্যার কারণে বিষাক্ত পদার্থ খেয়ে তারা ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com