1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঝাড়খণ্ডে ভালোবেসে একসঙ্গে দুই বান্ধবীকে বিয়ে তরুণের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডের লোহারদাগায় এক তরুণ তার দুই বান্ধবীকে একই সঙ্গে, একই দিনে বিয়ে করেছেন। তবে কাউকে ঠকিয়ে নয়, এই বিয়েতে দুই কনেরই সন্মতি ছিল।

জানা গেছে, কুসুম লাকড়া ও স্বাতী কুমারী নামের দুই নারী সন্দীপ ওরাওকে ভালবাসতেন। লোহারদাগার ভান্দ্রা ব্লকের বান্দা গ্রামে একই দিনে একই মণ্ডপে প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা।

সন্দীপ ও কুসুম তিন বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাদের একটি সন্তানও রয়েছে। তবে এক বছর আগে সন্দীপ পশ্চিমবঙ্গের একটি ইটভাটায় কাজ করতে যান, তখন তাদের প্রেমের গল্প নতুন মোড় নেয়।

সেই সময়েই সন্দীপের সঙ্গে দেখা হয় স্বাতী কুমারীর সঙ্গে। স্বাতীও সেই ইটভাটাতেই কাজ করতেন। সন্দীপ গ্রামের বাড়িতে ফেরার পরেও দু’জনের দেখা-সাক্ষাৎ অব্যাহত ছিল। শেষে তাদের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা তাদের সম্পর্কের কথা জানতে পেরে প্রবল বিরোধিতা শুরু করেন।

দীর্ঘ ঝগড়া, বিবাদ ও অশান্তির পর গ্রামবাসীরা পঞ্চায়েত ডাকে। পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় যে সন্দীপকে উভয় নারীকেই বিয়ে করতে হবে। আশ্চর্যের বিষয় হলো ওই দুই নারী বা তাদের পরিবারের কেউই এই বিয়ে নিয়ে কোনো আপত্তি করেননি।

সংবাদমাধ্যমকে সন্দীপ বলেন, আমি জানি এই বিয়ে নিয়ে আমাকে আইনি জটিলতায় পড়তে হবে। তবে আমি এদের দু’জনকেই ভালবাসি, এদের কাউকে ছাড়া থাকাই আমার পক্ষে সম্ভব নয়।

সূত্র: জিও নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com