1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

দক্ষিণ আফ্রিকায় নৈশ ক্লাবের ভেতরে ১৭ লাশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার একটি নৈশ ক্লাবে অন্তত ১৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। দেশটির ইস্ট লন্ডনের এনিওবেনি টাভরেন ক্লাবে ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছে বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইস্ট লন্ডন শহরের সিনারি পার্ক এলাকায় নাইট ক্লাবে মৃতেরা প্রায় প্রত্যেকেই ১৮ থেকে ২০ বছর বয়সির মধ্যে। কয়েক জন অপ্রাপ্তবয়স্কও রয়েছে বলে দাবি। নাইট ক্লাবে পড়ে থাকা দেহগুলিতে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে পদপিষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনা কম বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। যদিও বিষাক্ত কিছু সেবনের ফলেই এই ঘটনা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

পুলিশের মুখপাত্র নিউজরুম আফ্রিকা টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘আমরা বলেছি, ঘটনাটির আশেপাশের পরিস্থিতি তদন্তের অধীনে রয়েছে। এই পরিস্থিতিতে আমরা কোনো পূর্বানুমান করতে চাই না।’

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতেরা প্রায় প্রত্যেকেই ১৮ থেকে ২০ বছর বয়সী। মৃতদেহগুলোতে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না।

ইস্টার্ন কেপ পুলিশ কমিশনার নমথেথেলি লিলিয়ান মেনে এসএবিসি নিউজকে বলেছেন ‘টাভরেনের ভেতরে পদদলনের ঘটনা ঘটে থাকতে পারে।’

প্রত্যক্ষদর্শীরা ডেইলি ডিসপ্যাচ পত্রিকাকে জানিয়েছেন, লাশগুলো এমনভাবে পড়ে আছে যেন তারা মেঝেতে পড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com