1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

আবারো বাড়ছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

সুনামগঞ্জ: অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফের বাড়তে শুরু করেছে সুরমা নদীর পানি। এছাড়া বাড়ছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী খাসিয়ামারা ও চেলা নদীর পানিও। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিষয়টি নিশ্চত করেছেন দোয়ারাবাজার উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সাফিউল ইসলাম।

সাফিউল ইসলাম জানান, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের ফলে সীমান্ত নদী দিয়ে ঢলের পানি নামছে। এতে করে সুরমা নদীর পানি বাড়ছে। এছাড়া খাসিয়ামারা ও চেলা নদীতে পানি বেড়েছে। দুপুর ১২ টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিকেলের মধ্যে এ নদীর পানি বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরো জানান, পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে আর এক ফুট বাড়লেই তা বিপৎসীমা অতিক্রম করবে।

উল্লেখ্য, পাহাড়ি ঢল  ও উজান থেকে নেমে আসা পানিতে সম্প্রতি সুনামগঞ্জে ভয়বাহ বন্যা দেখা দেয়। এতে পুরো জেলা ক্ষতিগ্রস্থ হয়েছে। বানের জলে ভেসে গেছে অনেকের বাড়িঘর। ক্ষতিগ্রস্থ মানুষকে পুর্নবাসনের দাবি জানিয়েছেন হাওরবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com