1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রাশিয়ার জোটে যোগ দিচ্ছে ইরান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দিতে আবেদন করেছে ইরান। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের চমকপ্রদ উত্থানকে বর্ণনা করার জন্য ২০০১ সালে গোল্ডম্যান শ্যাসের অর্থনীতিবিদ জিম ও’নিল প্রথম ব্রিক শব্দটি ব্যবহার করেছিলেন। ২০০৯ সালে রাশিয়ায় ব্রিক শক্তিগুলোর প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল। দক্ষিণ আফ্রিকা ২০১০ সালে জোটে যোগ দিলে এর নাম হয় ব্রিকস।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ব্রিকস জোটে ইরানের সদস্যপদ ‘উভয় পক্ষের জন্য মূল্যবোধ বৃদ্ধি করবে।’

রাশিয়া জানিয়েছে, আর্জেন্টিনাও জোটে যোগদানের জন্য আবেদন করেছে। তবে এ ব্যাপারে আর্জেন্টিনা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ব্রিকস জোটের সদস্য হিসেবে দুই দেশ আবেদন করছে উল্লেখের মাধ্যমে রাশিয়া পশ্চিমাদের এটাই বোঝাতে চাইছে যে, নিষেধাজ্ঞা দিলেও মস্কো এখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন নয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘হোয়াইট হাউজ যখন ভাবছে বিশ্বে আর কী বন্ধ করতে হবে, নিষিদ্ধ বা লুণ্ঠন করতে হবে, সেই সময় আর্জেন্টিনা ও ইরান ব্রিকসে যোগদানের জন্য আবেদন করেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com