1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

মোদির ডাকে সার্ক ‘নেতাদের’ ভিডিও কনফারেন্স আগামীকাল

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের ভিডিও কনফারেন্স করার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ডাকে সাড়াও মিলেছে ভালোই। আগামীকাল বিকেলে ভিডিও কনফারেন্সটি হচ্ছে বলে জানা গেছে।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার টুইট বার্তায় জানিয়েছেন, ‘সবার ভালোর জন্য একসঙ্গে আসুন। ১৫ মার্চ বিকাল ৫টা। সার্কভুক্ত দেশগুলোর ভিডিও কনফারেন্সে ভারতের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভাইরাসটির মোকাবিলায় একটি সাধারণ কৌশল তৈরির লক্ষ্যে এই আলোচনা।’

গতকাল শুক্রবার একাধিক টুইটে সার্ক সদস্যদেশের নেতাদের একজোট হয়ে করোনাভাইরাস মোকাবিলার প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাস মোকাবিলায় সার্কভূক্ত সদস্যদেশের নেতাদের উপযুক্ত কৌশল তৈরি করার আহ্বান জানান তিনি। পাকিস্তাসহ অনেক দেশ তাতে সাড়া দেন।

মোদির আহ্বানের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইট করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী এ অঞ্চলের এবং সারা বিশ্বে বিরাজমান এই সংকট উত্তরণে এখন পর্যন্ত প্রস্তাবে সাড়াদানকারী নেতাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন।

করোনার মোকাবিলায় মোদির প্রস্তাবে পাকিস্তানও রাজি হয়েছে। আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অয়েশা ফারুকি জানান, সার্ক সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতার যে প্রস্তাব প্রধানমন্ত্রী মোদি দিয়েছেন, পাকিস্তান তাতে যোগ দেবে।

তবে মোদির ডাকে ওই ভিডিও কনফারেন্সিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ কর্মকর্তা (স্পেশাল অ্যাসিস্ট্যান্ট) উপস্থিত থাকবেন। যদিও দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের তরফে সেই সম্মতির কথা জানানো হয়নি।

শুক্রবার আরেকটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, বিশ্বের জনসংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়া, সেখানে কোনওরকম যাতে ঘাটতি না হয়, সেটি সুনিশ্চিত করতে হবে আমাদের। সার্কভূক্ত দেশগুলো হলো ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মলদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সার্কভুক্ত প্রত্যেকটি দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। তবে ভারতে দুজন ছাড়া কোনো দেশে মৃত্যুর ঘটনা ঘটেনি। সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনাও ঘটেছে ভারতে। ৮৪ জন। অবশ্য এদের মধ্যে ২০ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com