1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, ঝুঁকিতে শতাধিক বাড়ি

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে সেখানের শতাধিক বাড়ি-ঘর ঝুঁকিতে পড়েছে। এরই মধ্যে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করেছে। খবর এবিসি নিউজের।

ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের প্রধান ব্রায়ান এস্টেস বলেছেন, নেভেদা কাউন্টির ইউবা নদীর কাছে দাবানলের সূত্রপাত হয়। এরপর তা ২০২ হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, দাবানলের কারণে বিদ্যুৎ, পানি সরবরাহ ব্যবস্থা ও রাজ্যের একটি পার্ক ঝুঁকিতে পড়েছে।

কর্তৃপক্ষ এর আগে জানায়, একটি জ্বলন্ত বিল্ডিং থেকে প্রথমে আগুন ছড়ায়। এরপর আগুনের শিখা কাছাকাছি শুকনো গাছপালা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

কাউন্টি শেরিফ শান্নান মুন বলেছেন, প্রায় ৩৫০টি বাড়ি ও অন্যান্য বিল্ডিং চরম ঝুঁকিতে থাকায় সেখান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। এদিকে দাবানল নিয়ন্ত্রণে ভূমি ও আকাশ পথে কাজ করছে দমকলকর্মীরা। প্লেন থেকে পানি ফেলা হচ্ছে।

গত বৃহস্পতিবার থেকেই উত্তর ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। কারণ এরই মধ্যে সেখানে গ্রীষ্মের তাপপ্রবাহ বইতে শুরু করেছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com