1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

অনুমোদন ছাড়া হজ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে গত দুই বছর হজের কার্যক্রম সীমাবদ্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। যদিও চলতি বছর বিদেশি নাগরিকদের জন্য হজের দুয়ার খুলেছে। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা যেতে শুরু করেছে দেশটিতে। কিন্তু কেউ যদি অনুমোদন ছাড়া হজ করে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জুন) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা যথাযথভাবে সরকারের অনুমোদন না নিয়ে হজ পালন করবে তাদের জরিমানার আওতায় নিয়ে আসা হবে।

একটি টুইট বার্তায় মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সামি বিন মোহাম্মদ আল শুওয়াইরখ জোর দিয়ে জানিয়েছেন যারা হজ করতে ইচ্ছুক তাদের প্রথমে সরকারি অনুমতি নিতে হবে।

তিনি আরও বলেন, মক্কার গ্রান্ড মসজিদে যাওয়ার পথের নিরাপত্তায় কর্মকর্তারা থাকবেন ও নিরাপত্তা নিশ্চিত করবেন। তাছাড়া পবিত্র স্থানে নিয়ম লঙ্ঘনকারীদের প্রতিরোধ করা হবে বলেও জানানা তিনি।

চলতি বছর দেশি-বিদেশি মোট ১০ লাখ মানুষকে হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

করোনাভাইরাস মহামারির কারণে সৌদি সরকারের বিধিনিষেধের মুখে গত দুই বছর বাংলাদেশি হজযাত্রীরা হজ পালন করতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com