1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইউরোপজুড়ে মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা বাইডেনের

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর মাধ্যমে ইউরোপজুড়ে অতিরিক্ত আমেরিকান সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। বুধবার তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

মাদ্রিদে অনুষ্ঠিত জোটের শীর্ষ সম্মেলনে তিনি বলেছেন, ন্যাটোকে ‘সব দিক থেকে শক্তিশালী করা হবে — স্থল, আকাশ ও সমুদ্র।’

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকে বাইডেন জানিয়েছেন, অতিরিক্ত হিসেবে স্পেনের রোটাতে মার্কিন নৌ-বিধ্বংসী বিমানের বহর চার থেকে বাড়িয়ে ছয়-এ উন্নীত করা হবে, সেনাবাহিনীর পঞ্চম ইউনিটের জন্য পোল্যান্ডে একটি স্থায়ী সদর দপ্তর করা হবে, রোমানিয়ায় তিন হাজার সেনা রোটেশন গ্রুপ ও অতিরিক্ত দুই হাজার সেনা মোতায়েন, ব্রিটেনে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানের দুটি অতিরিক্ত স্কোয়াড্রন মোতায়েন, জার্মানি ও ইতালিতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।

বাইডেন বলেছেন, ‘আমাদের মিত্রদের সঙ্গে আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে ন্যাটো প্রতিটি অঞ্চলজুড়ে সব দিক থেকে হুমকি মোকাবেলায় প্রস্তুত।’

তিনি বলেছেন, ‘(রাশিয়ার প্রেসিডেন্ট ) পুতিন যখন ইউরোপে শান্তি নষ্ট করেছেন এবং শাসনভিত্তিক নীতি ভেঙ্গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের আক্রমণ করেছেন, তখন আমরা জেগে উঠতে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি, প্রমাণ করছি যে ন্যাটো এখন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন এবং এটি আগের মতো গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com