1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সেনেগালে নৌকায় আগুন লেগে ১৪ অভিবাসীর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সেনেগালে একটি নৌকায় আগুন লেগে ১৪ অভিবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় একজন মেয়র এবং একজন স্বাস্থ্য কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান।

সোমবার আগুন লাগার পর কাসামান্সের উপকূলীয় শহর কাফাউন্টাইনের মেয়র ডেভিড দিয়াট্টা বলেন, আমরা ১৪টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শহরের প্রধান নার্স বুরামা ফাবোর বলেছেন, ২১ জন আহত হয়েছেন। নৌকাটিতে প্রায় ১৪০ জন লোক ছিল, যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে- তাদের মধ্যে ৯০ জনেক জীবিত উদ্ধার করা হয়েছে।

মেয়র ডেভিড দিয়াট্টা বলেন, বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন, যে কারো ধুমপান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যেখানে ধুমপান করা হয় সেখানে জ্বালানি ছিল।

নাইজেরিয়া থেকে গাম্বিয়া হয়ে সেনেগালে আসা এক পিতার বক্তব্য বর্ণনা করে তিনি বলেন, ঘটনায় তিনি ট্রমাটাইজড। তিনি এখনো তার স্ত্রী এবং সন্তানদের খুঁজে পাননি।

সূত্র:  এএফপি, দ্য নিউআরব নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com