1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

লিবিয়ায় ২০ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ান মরুভূমিতে নিখোঁজ ২০ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুন) একটি পিকআপ ট্রাকে এসব মরদেহের ছবি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস।

মঙ্গলবার (২৮ জুন) শাদ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে মরুভূমিতে মরদেহগুলো খুঁজে পান এক ট্রাকচালক।

কুফরা অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান ইব্রাহিম বেলহাসান জানান, গত ১৩ জুন নিখোঁজ ওই অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে শেষ ফোনকল পাওয়া যায়। এরপরই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুজন লিবিয়ান নাগরিক। বাকিরা শাদ থেকে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন বলে ধারণা তাদের।

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যেতে অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি বড় পয়েন্ট লিবিয়া। বিপজ্জনক মরুভূমি ও সাগর পাড়ি দেওয়ার যাত্রায় সেখানে প্রায়ই অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু হয়।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com