1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্টন ট্র্যাজেডি হত্যাকাণ্ডের বিচার দাবিতে নালিতাবাড়ীতে বিক্ষোভ শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৬৪ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি বাংলাদেশের ৫ খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা সেই নারীর জামিন জাতির কাছে ক্ষমা চাইলেন মুখে ‘চুন-কালি লাগা’ সেই মাসুদ, জানালেন নিজের সিদ্ধান্ত শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি

নালিতাবাড়ী শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জুলাই, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ল’ চেম্বার পুড়ে ছাই হয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১ জুলাই) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনায় পথে বসেছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরই আকস্মিক তারাগঞ্জ দক্ষিণ বাজার কাঁচামালের আড়তদারদের মার্কেটে আগুন জ্বলতে থাকে। কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ার পর শহরের কমিউনিটি পুলিশ এবং আশপাশের মানুষ টের পান। এসময় তাদের ডাকাডাকিতে আশপাশের আরও লোকজন ছুটে আসেন। আগুন লাগার প্রায় আধঘন্টা পর খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে জয়নাল আবেদীন, রেফাজ উদ্দিন, গোপাল চন্দ্র দাস, বদিউজ্জামান, ইসমাইল হোসেন, আব্দুল হাই, কিরণ সাহা, শিশির দাস, রূপালি সরকার, সাধন দাস এর সবকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় এ্যাডভোকেট দিপঙ্কর চন্দ্র সরকার দিপুর ল’ চেম্বার। এসময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে চারটি মোটরসাইকেল, চারটি রাইস মিল, মশলা ভাঙার মিল, পিঁয়াজ-রশুন-আলুর আড়ত, গরম মশলার পাইকারী দোকান, ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান, মুদী দোকান ও লন্ড্রী সম্পূর্ণ ভস্ম হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ দাড়ায় প্রায় কোটি টাকার উপরে। অনেকেই সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, ধারণা করা হচ্ছে, বজ্রপাতের পর ইলেক্ট্রিক কোন সরঞ্জামে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

এছাড়াও মশলার কারখানাতে থাকা সদ্য ভাঙা মশলার গরমে বস্তায় আগুন ধরেও এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার কথা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com