1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৭

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের শহর ওডেসায় রাশিয়ায় মিসাইল হামলায় ১৭ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

ইউক্রেনের স্থানীয় গভর্নর অভিযোগ করে জানিয়েছেন কৃষ্ণ সাগর সংলগ্ন ওডেসায় বৃহস্পতিবার (৩০ জুন) রাশিয়ার সেনা মিসাইল হামলা চালিয়েছে। সর্বশেষ বড় হামলাগুলোর মধ্যে এটি অন্যতম।

গভর্নরের দাবি, একটি বহুতলে হামলা চালানো হয়। ঘটনায় এখনো পর্যন্ত ১৭ জন বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার কথা জানা গেছে। অনেকেই আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ওডেসা অঞ্চলেই আরেকটি হাসপাতাল সংলগ্ন অঞ্চলে রাশিয়া আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। যদিও সেখানে কারো মৃত্যু হয়নি।

রাশিয়া মিসাইলটি কৃষ্ণসাগর অঞ্চলে বিমান থেকে ছুঁড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্থানীয় প্রশাসন। ওডেসার সামরিক প্রশাসনের মুখপাত্র সের্গেই ব্রাচুক জানিয়েছেন, অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জন হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড সাউথ এর উদ্বৃতি দিয়ে তিনি বলেন, কৃষ্ণ সাগরে কৌশলগত যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
সূত্র: রয়টার্স, আরব নিউজ, টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com