1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রমিকদের বেতন-বোনাস, ভাড়া নৈরাজ্য বন্ধসহ একাধিক দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের সমাবেশ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০২২

ঢাকা: আজ ৩ জুলাই’২২ (রোববার) বেলা ১১টায় ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ, ঈদ যাত্রায় ভাড়া নৈরাজ্য বন্ধ ও যাত্রীদের নিরাপদে  পৌঁছানোর দাবিতে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয় ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল (PDP) এর মহাসচিব কমরেড হারুন আল রশিদ খাঁন।

বক্তারা বলেন, ঈদুল আজহা আসলে দেখা যায় মালিকরা কে কতো বেশি টাকায় গরু ক্রয় করবেন তার প্রতিযোগিতা হয় অথচ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয় না। এবার ঈদের আগে বেতন বোনাস পরিশোধ না করা হলে কঠোর আন্দোলন করা হবে।

নেতৃবৃন্দ বলেন, গত ঈদের ছুটিতে কয়েকশত রাস্তায় দুর্ঘটনা ঘটেছে এবং মারা গিয়েছেন কয়েকশত মানুষ। এবার ঈদুল আজহায় আমরা কোন দূর্ঘটনা দেখতে চাই না। ঈদুল আজহা (কোরবানি) উপলক্ষে কৃষকের পালিত পশুর ন্যায্য মূল্য নিশ্চিত ও পালিত পশুর বাজারজাত করণে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com