1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বিশ্বে অনাহারী মানুষের সংখ্যা বেড়েছে ১৫ কোটি

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্বে অনাহারী মানুষের সংখ্যা ১৫ কোটি বেড়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে যে খাদ্য সঙ্কট সৃষ্টি হয়েছে তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলোকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভুগছেন এমন সংখ্যা গত বছর ৮২ কোটি ৮০ লাখবেড়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় চার কোটি ৬০ লাখ বেশি। করোনার কারণে বিশ্বে অর্থনৈতিক গতিপ্রবাহ থমকে যাওয়ার পর থেকে পরিমাপ করা হলে এই সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেন আক্রমণের পর থেকে জ্বালানি, খাদ্য উপাদান এবং সারের দাম বেড়ে যাওয়ায় আগামী বছরে অনাহারী মানুষের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে, বিশ্বের সবচেয়ে দরিদ্র গোষ্ঠীর মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেছেন, ‘সামনের মাসগুলোতে এই সংখ্যা আরও বাড়বে এমন একটি সত্যিকারের আশঙ্কা রয়েছে। ইউক্রেনের সঙ্কটের ফলে খাদ্য, জ্বালানি ও সারের বৈশ্বিক মূল্য বৃদ্ধি বিশ্বের দেশগুলোকে দুর্ভিক্ষের দিকে ঠেলে নেওয়ার হুমকি দিয়েছে। ফলে বিশ্বব্যাপী অভূতপূর্ব মাত্রায় অস্থিতিশীলতা, অনাহার এবং ব্যাপক অভিবাসন হতে পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com