1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ, সন্দেহভাজন আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন।পশ্চিম জাপানের নারা শহরে এ ঘটনা ঘটে।

জাপান টাইমস জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে নারা শহরে বক্তব্য দেওয়ার সময় গুলি চালানো হয়। এরপরই লুটিয়ে পড়েন শিনজো। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো এক টুইট বার্তায় জানিয়েছেন, গুলিবিদ্ধ আবে বর্তমানে কার্ডিওপালমোনারি অ্যারেস্টের শিকার হয়েছেন।

জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, আবেকে নারার একটি রাস্তায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি আক্রমণ করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানায়, ৬৭ বছর বয়সী আবে শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হামলার শিকার হন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

রয়টার্স জানায়, সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com