1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

গুলিতে আহত শিনজোর মৃত্যু, বিশ্বনেতাদের শোক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আততায়ীর গুলিতে আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শিনজো আবে মারা গেছেন বলে জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

দেশটির স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

গুলিবিদ্ধ শিনজো আবে

জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, আবেকে নারার একটি রাস্তায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি আক্রমণ করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানায়, ৬৭ বছর বয়সী আবে শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হামলার শিকার হন।

খবরে বলা হয়েছে, হামলার সময় গুলির শব্দ শোনা গিয়েছিল এবং ঘটনাস্থলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে (৪১ বছর বয়স) আটক করা হয়েছে। ঘটনাস্থলে থাকা একজন এনএইচকে প্রতিবেদক বলেছেন, তারা আবের বক্তৃতার সময় পরপর দুটি শব্দ শুনতে পান।

আবেকে লক্ষ্য করে পেছন থেকে দুইবার গুলি চালিয়েছে হামলাকারী। এসময় তার বুকের বাম পাশে ও ঘাড়ে গুলি লেগেছে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যমগুলো। খবরে বলা হচ্ছে, আবের অবস্থা গুরুতর। তার কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া কার্যত বন্ধ হয়ে গেছে।

এনএইচকে জানিয়েছে, দুদিন পরে অনুষ্ঠিতব্য আপার হাউস নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে শুক্রবার (৭ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় একটি রেলস্টেশনের বাইরে আয়োজিত সমাবেশে বক্তৃতা করছিলেন সাবেক প্রধানমন্ত্রী আবে। এসময় পেছন থেকে তাকে উদ্দেশ্য করে দুইবার গুলি চালানো হয়।

জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে হামলার ঘটনা ঘটে

২০১২ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিনজো আবে। তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি সময় টানা ক্ষমতায় ছিলেন।

বিশ্বনেতাদের শোক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা।

সূত্র: জাপান টাইমস, কিয়োদো নিউজ, এনএইচকে, বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com