1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা

  • আপডেট টাইম :: রবিবার, ১০ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, দুস্কৃতিকারীদের একটি দল প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। তাদের দেওয়া আগুনে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।

এদিকে বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পর তার বাড়ির সামনে অবস্থান নেন বিক্ষোভকারীররা। তারা বাড়ির ভেতর প্রবেশের চেষ্টা করেন৷ এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পুলিশ সাধারণ মানুষ ছাড়াও বেশ কয়েকজন সাধারণ মানুষকে মারধর করে।

এর আগে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের ভেতর সাধারণ মানুষ ঢুকে পড়ার পর জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে সবগুলো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি।

আর এ আলোচনায় রাজনৈতিক দলগুলো জানায়, তারা চায় প্রেসিডেন্টের সঙ্গে তিনিও যেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ওই বৈঠকে বিক্রমাসিংহে জানান, সর্বদলীয় সরকার গঠন করার দ্বার উন্মোচন করতে তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত আছেন।

সূত্র: এনডিটিভি, আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com