1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

১৩ জুলাই পদত্যাগ করবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি

  • আপডেট টাইম :: রবিবার, ১০ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : এবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করতে রাজি হলেন। শ্রীলঙ্কার সংসদের স্পিকার এমনটাই জানিয়েছেন। আগামী বুধবার (১৩ জুলাই) তিনি পদ থেকে ইস্তফা দেবেন। এসবের মধ্যেই প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। পদত্যাগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই তার বাড়িতে চড়াও হয় জনতা।

এদিকে বিক্রমাসিংহের অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় উত্তেজিত জনতা ওই বাড়ির দিকে গিয়েছিল। কিন্তু সেই সময় তিনি বাড়িতে ছিলেন কিনা জানা নেই।

এ ছাড়া সাংসদরা প্রেসিডেন্টকে লিখিতভাবে জানিয়েছেন, ‘আপনি চেয়ার ছেড়ে দিন। অন্য কাউকে ওই চেয়ারে বসার সুযোগ দিন যার সংখ্যাগরিষ্ঠতা আছে’। সূত্রের খবর, অন্তত ১৬ জন সাংসদ সেই চিঠিতে সই করেছেন।

এদিকে রাজাপাকসের বাড়িরও দখল নিয়েছে জনতা। সুইমিং পুল, ঘরে শুধু জনতার ঢল। ফুটেজে দেখা যাচ্ছে, ওই বাসভবনের সুইমিং পুলে সাঁতার কাটছেন অনেকেই। সোফাতেও গা এলিয়ে বসে রয়েছেন। কেউ কেউ আবার চা বানিয়েও খেয়েছেন। কনফারেন্স রুম থেকে তারা বিবৃতি দিয়েছেন, রাজাপাকসে ও বিক্রমাসিংহকে পদত্যাগ করতে হবে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com