1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পদত্যাগ করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট: প্রধানমন্ত্রীর কার্যালয়

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

সোমবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, তারা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন গোতাবায়া রাজাপাকসে। তবে রাজাপাকসের কাছ থেকে সরাসরি এ বিষয়ে কোনো কথা আসেনি।

শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, তার পদত্যাগ শুধু আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে যখন তিনি সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করবেন। যা এখনও হয়নি।

এর আগে, পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি জানান।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদত্যাগ করছেন: প্রধানমন্ত্রীর কার্যালয়

কিন্তু পদত্যাগের বিষয়টি শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা ঘরে ফিরতে নারাজ।

সম্প্রতি জনরোষে পড়ে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসে। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি। তখন থেকেই প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন আন্দোলনকারীরা।

অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাভিশ্বাস উঠে গেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষের। ফলে আন্দোলন-বিক্ষোভ করা ছাড়া কোনো উপায় দেখছেন না তারা।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com