1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পদত্যাগ করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জনগণের দাবি ও বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বুধবার (১৩ জুলাই) দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করবেন বলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।

সোমবার (১১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা আবেবর্ধন এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে পদত্যাগ করছেন। তিনি আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে আর কিছুই নেই।

গভীর অর্থনৈতিক সংকটের মাঝে গত শনিবার শ্রীলঙ্কার হাজার হাজার মানুষ রাজধানী কলম্বোতে জড়ো হয়। পরে সেখান থেকে তারা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েন।

পরে বিক্ষুব্ধ জনতা দাবি করেন, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা দখলে নেওয়া বাসভবন ছাড়বেন না। এর পরেই পদত্যাগের ঘোষণা দিলেন গোতাবায়া রাজাপাকসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com