1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এবার রাজনৈতিক সংকট এড়াতে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের তারিখ ঠিক করেছে শ্রীলঙ্কা।

সোমবার (১১ জুলাই) শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এ তথ্য জানিয়েছেন।

মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, আগামী ১৫ জুলাই থেকে ফের পার্লামেন্ট অধিবেশনে বসবে। ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে।

এক বিবৃতিতে তিনি বলেন, ১৯ জুলাই পার্লামেন্টে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। এর পরদিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকে সবাই একমত হয়েছে, রাষ্ট্রের জরুরি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সংবিধানসম্মতভাবে একটি নতুন সর্বদলীয় সরকার গঠন করা এখন জরুরি।

খাবারের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতির কারণে মার্চে বিক্ষোভ শুরু হয় শ্রীলঙ্কায়। এই বিক্ষোভের জেরে মাহিন্দা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে। কিন্তু বিক্ষোভ এতে থামেনি। বিক্ষোভকারীরা চাইছিলেন, প্রেসিডেন্ট গোতাবায়াকে পদত্যাগ করতে হবে। গোতাবায়া পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com