1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পদত্যাগপত্রে সই, পালানোর চেষ্টা করেও ব‌্যর্থ রাজাপাকসে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ইতোমধ্যে তার পদত্যাগপত্রে সই করেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে বিমানে করে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন তিনি। কিন্তু পালাতে পারেননি।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সই করা পদত্যাগপত্র বুধবার জমা দেওয়া কথা রয়েছে। জমা হলেই শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

জানা গেছে, প্রেসিডেন্ট পদত্যাগপত্রে সই করে এক সিনিয়র সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার রাতে স্ত্রীকে নিয়ে কলম্বো বিমান বন্দরে এসেছিলেন প্রেসিডেন্ট। তিনি আরব আমিরাতে চলে যেতে চেয়েছিলেন। স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের পর বিমানবন্দরে আসেন গোতাবায়া। কিন্তু বিমানবন্দরের ভিআইপি লঞ্জের কাস্টমস কর্মকর্তারা সরে পড়েন। ফলে সারারাত বসে থেকেও বিদেশে যাওয়ার অনুমোদন পাননি তিনি।

এনডিটিভি আরও জানিয়েছে, বিমানবন্দরে চরম অপমানিত হওয়ার পর মঙ্গলবার নৌ বাহিনীর একটি টহল জাহাজ দিয়ে সমুদ্র পথে পালানোর চেষ্টা করছেন তিনি।

শুধু তিনি নন, দেশ ছাড়ার চেষ্টা করেন শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজপক্ষেও। তবে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

এ ছাড়া রয়টার্স জানিয়েছে, অন্য যাত্রীরা বিক্ষোভ শুরু করায় বাসিলকে বিমানে উঠতে দেওয়া হয়নি। তবে বাসিল কোন দেশে যাওয়ার চেষ্টা করেছেন তা জানা যায়নি। গত এপ্রিলে বাসিল বিক্ষোভের মুখে মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com