1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর আবারো দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে দ্বীপ রাষ্ট্রটিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ।

বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে একথা জানায়।

ডেইলি মিরর জানায়, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ পুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে তিনি দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, দাঙ্গাকারীদের গ্রেপ্তার ও তারা যেসমস্ত গাড়িতে চলাফেরা করছে তা জব্দ করার জিন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন রনিল বিক্রমসিংহ।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অগ্রসর হতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিতে টিয়ার শেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে কয়েকজন আহত হয়েছেন।

বিক্ষোভে নেতৃত্বদানকারী সাব্বির মোহাম্মদ আলি-জাজিরাকে বলেন, ‘অন্তত ১ হাজার ৫০০ জন বিক্ষোভকারী জড়ো হয়েছে। আমরা তাকে ( রনিল বিক্রমাসিংহ) অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, যদি তিনি (প্রধানমন্ত্রী) পদত্যাগ না করেন তবে আমরা আমাদের দখলকৃত ভবনগুলি হস্তান্তর করবো না এবং আন্দোলন চালিয়ে যাবো।

সূত্র: ডেইলি মিরর, আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com