1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। ভেতরে ঢুকে উল্লাস প্রকাশ করছেন তারা। বিক্ষোভকারীদের অনেককেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যালকনিতে দাড়িয়ে থাকতে দেখা গেছে।

বুধবার (১৩ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশ করলেও সেখানে ছিলেন না রনিল বিক্রমাসিংহে।

এর আগে, কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভকারীদের ঠেকানোর চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। টিয়ার গ্যাস নিক্ষেপ করেও তাদের ঠেকাতে পারেনি পুলিশ।

বিক্ষোভকারীরা দাবি করেন, দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সহযোগী রনিল বিক্রমাসিংহে। তাকেও পদত্যাগ করতে হবে।

এদিকে রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার।

এর আগে, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেন রনিল বিক্রমাসিংহ। সংবাদ মাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে একথা জানায়।

এতে বলা হয়, রনিল বিক্রমাসিংহ পুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। একইসঙ্গে তিনি দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com