1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

আমেরিকায় পালাতে ঘুষ দিতে চেয়েছিলেন বাসিল রাজাপাকসে

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় পালাতে ৫৩ লাখ রুপি ঘুষ দিতে চেয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। দেশ ছাড়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিমানের টিকিট কেনার বেশ কয়েকটি বিবরণ প্রকাশিত হয়।

এদিকে, তার দুবাই যাওয়ার চেষ্টাও পণ্ড হয়ে যায় যাত্রীদের আপত্তি আর বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মীদের বাঁধার কারণে।

বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কার ডেইলি মিরর এক প্রতিবেদনে বলা হয়, বাসিল রাজাপাকসের আমেরিকায় পালাতে ৫৩ লাখ রুপি ঘুষ সেঁধেছিলেন।

এমিরেটস এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, তাকে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর (বিআইএ) থেকে ওয়াশিংটনে যাওয়ার জন্য প্রথম শ্রেণির গোল্ড মেম্বারশিপ টিকিট ইস্যু করা হয়। গত ১১ জুলাই প্রথমে টিকিট ইস্যু করা হয়।

টিকিটে দেওয়া রশিদ অনুসারে, তার প্রথম গন্তব্য ছিল কলম্বো থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।

দুবাই যাওয়ার জন্য সোমবার রাত ১২টায় কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাসিল। তার ফ্লাইট ছাড়ার কথা ছিল রাত সোয়া ৩টায়। কিন্তু যাত্রীরা তাকে চিনে ফেললে হই চই শুরু হয়। এরপর সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স টার্মিনালে দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তারা সাবেক এই মন্ত্রীর দেশত্যাগের চেষ্টা আটকে দেয়। চেক ইন করতে না পেরে বাসিল রাজাপাকসে পরে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক সঙ্কটের জন্য রাজাপাকসে পরিবারকে দায়ী করে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন শ্রীলঙ্কার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com