1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইরানবিরোধী যৌথ ঘোষণায় সই যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল। তেহরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। এ নিয়ে তারা একটি যৌথ ঘোষণায় সই করেছেন।

জেরুজালেমে প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বৃহস্পতিবার (১৪ জুলাই) এই যৌথ ঘোষণায় সই করেন।

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার চারদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন। সফরের দ্বিতীয় দিনে গতকাল সকালে দুই জনের মুখোমুখি বৈঠক হয়। এরপরই তারা ইরানবিরোধী ঘোষণায় সই করেন। এতে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামাতে যুক্তরাষ্ট্র তার জাতীয় শক্তির সবকিছু ব্যবহার করবে। এই ঘোষণায় ইসরায়েলকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন ২০১৬ সালে ১০ বছর মেয়াদি রেকর্ড ৩ হাজার ৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ সই হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে।

সূত্র: প্রেস টিভি, পার্সটুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com