1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইউক্রেনে রুশ মিসাইল হামলায় নিহত ২৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ভিন্নিতসিয়ায় রাশিয়ার মিসাইল হামলায় ৩ শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

এ হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘নেদারল্যান্ডে যখন রাশিয়ার যুদ্ধাপরাধের ওপর সম্মেলন হচ্ছে, ঠিক তখনই রাশিয়া বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, রাশিয়া আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে দুটি শহরের কেন্দ্রস্থলে আঘাত করেছে।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার একটি অফিস ভবন ও গাড়ি পার্কিংয়ে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে।

তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগে থেকে আবাসিক লক্ষ্যবস্তুতে হামলার কথা অস্বীকার করে আসছে।

ভিন্নিতসিয়া শহরে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ বাস করে।

তথ্যসূত্র: আল জাজিরা ও বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com