1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইউরোপের দাবানল নিয়ন্ত্রণে আসার লক্ষণ নেই

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দাবানল নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবারও কয়েক হাজার অগ্নিনির্বাপণ কর্মী পর্তুগাল, স্পেন ও দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

স্পেন সীমান্তের কাছে উত্তর পর্তুগালের ফজ কোয়া এলাকায় পানি ছোড়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছে। ফ্রান্সের জিরোন্ডি অঞ্চলে দাবানল আরও ছড়িয়ে পড়ায় ১২ হাজারেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। স্পেনের দক্ষিণাঞ্চলীয় মিজাস পার্বত্য অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় কোস্টা ডি সল এলাকা থেকে পালিয়েছে প্রায় দুই হাজার ৩০০ মানুষ।

টরেমোলিনোসের সৈকতে ছুটির দিনে ঘুরতে যাওয়া লোকজন পাহাড়ে ধোঁয়ার বড় কুণ্ডুলি উঠতে দেখেছেন। সেখানে বেশ কয়েকটি বিমান আগুন নিয়ন্ত্রণ করছে।

এদিকে, একজন স্থানীয় বাসিন্দা ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম আটলান্টিক উপকূলের কাছে বনের দাবানলকে ‘ধ্বংসের পূর্ব অবস্থা’ বলে বর্ণনা করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে টেস্টে-ডি-বুকের কাছে বসবাসকারী ক্যারিন বলেন, ‘আমি আগে কখনো এমন দেখিনি।’

বোর্দো এলাকার ঠিক দক্ষিণে আরেকটি দাবানলে প্রায় ১০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। সেখানে প্রায় তিন হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

মঙ্গলবার থেকে, পর্তুগালে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং স্পেনে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে বিরাজ করছে। উভয় দেশেই গরমে ৩০০ জনের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে স্পেনের ইএফই বার্তা সংস্থা। পর্তুগালে দাবানলে  চলতি বছর ৩০ হাজার হেক্টর জমি ধ্বংস হয়েছে।

দাবানলে ভূমধ্যসাগরের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতালিতে সরকার পো নদীর উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। গ্রিসের এথেন্সের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ক্রিটের উত্তর উপকূলে রেথিমনোর কাছে ফেরিজা এলাকায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দাবানলের কারণে রেথিমনোর কাছে সাতটি গ্রাম খালি করা হয়েছে।

উত্তর মরক্কোর লারাচে, ওয়েজানে, তাজা ও তেতুয়ান প্রদেশে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি গ্রাম খালি করতে হয়েছিল। কাসার এল কেবির এলাকায় একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং আগুনে অন্তত একজন মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com