1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইউক্রেনে পরবর্তী ধাপের আক্রমণের জন্য প্রস্তুত রাশিয়া

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে পশ্চিমা নতুন নতুন অস্ত্র সহায়তার প্রেক্ষিতে রাশিয়া তাদের পরবর্তী পর্যায়ের আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

দেশটির বিরুদ্ধে রুশ হামলা জোরদার করতে সামরিক বাহিনীকে মস্কোর নির্দেশের একদিন পরেই রোববার (১৭ জুলাই) এমন মন্তব্য করেছেন ইউক্রেনের সেনা কর্মকর্তারা। খবর আল-জাজিরার।

যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে সহায়তা দিতে দূরপাল্লার পশ্চিমা অস্ত্রের চালানের পরপরই রকেট এবং মিসাইল হামলা জোরদার করেছে রুশ বাহিনী।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র ভাদিম স্কিবিটস্কি বলেন, ক্ষেপণাস্ত্র হামলা শুধু আকাশ ও সমুদ্র থেকেই নয়, আমরা পুরো ফ্রন্ট লাইন জুড়ে হামলা দেখতে পাচ্ছি।

তিনি আরও বলেন, কৌশলগত বিমান চলাচল এবং আক্রমণকারী হেলিকপ্টারের সক্রিয় ব্যবহার দেখা যাচ্ছে। এটা পরিস্কার যে পরবর্তি পর্যায়ের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

এদিকে গত শনিবার, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অভিযান জোরদারের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com