1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভূমধ্যসাগরীয় অঞ্চলে দাবানল আরও ছড়াচ্ছে

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরীয় অঞ্চলে দাবানল আরও ছড়িয়ে পড়ছে। শনিবার ফ্রান্স ও স্পেনের কয়েকটি অঞ্চলের পাশাপাশি ক্রোয়েশিয়া ও গ্রিসে দাবানল ছড়িয়েছে।

ফ্রান্সের জনপ্রিয় পর্যটন অঞ্চল জিরোন্ডির ক্যাম্পগুলো থেকে নিরাপত্তা রক্ষীদের সরিয়ে আনা হয়েছে। পর্যটকরা আগেই ওই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। টেস্টে-ডি-বুচ এবং ল্যান্ডিরাস এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ স্পেনের মিজাস পাহাড়ে দাবানলের কারণে প্রায় তিন হাজার ২০০ মানুষ ওই এলাকা থেকে সরে গেছে। ক্যাস্টিলা ওয়াই লিওন ও গ্যালিসিয়া প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে।

মালাগা এলাকায় বসবাসকারী এলেন ম্যাককার্ডি রয়টার্সকে বলেছেন, ‘আমরা শুধু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি এবং সত্যিই দৌড়েছি এবং ওই সময় সবাই রাস্তার পাশে সরে যাচ্ছিল। সেখানে অনেক অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ গাড়ি ছিল।’

পর্তুগালের দাবানল আপাতত নিয়ন্ত্রণে আছে। অবশ্য পর্তুগিজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহে তাপপ্রবাহের কারণে অন্তত ২৩৮ জন মারা গেছে।

পশ্চিমে মরক্কো থেকে পূর্বে ক্রিট পর্যন্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলজুড়ে হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী এবং অসংখ্য জলবোমা বিমান মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার থেকে, পুরো অঞ্চলটি তীব্র গরমে ঝলসে যাচ্ছে, গাছপালা শুকিয়ে গেছে।

ফরাসি আবহাওয়া দপ্তর রোববার দেশের দক্ষিণে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে এবং সোমবারের জন্য নতুন তাপমাত্রা রেকর্ডের পূর্বাভাস দেওয়া হয়েছে। পর্তুগালে সম্প্রতি তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com