1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, নিহত ৪

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। দেশটির স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেন, সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির শিকার হয়েছি।

রয়টার্স  জানায়, ইন্ডিয়ানাপোলিসে একটি শপিংমলের ফুড কোর্টে একজন বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। পরে সেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির গুলিতে হামলাকারী ব্যক্তিও নিহত হন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্ডিয়ানাপোলিসের গ্রিনউড পার্ক মলে এ হামালা চালানো হয়। এরপর সেখানে উপস্থিত একজন বেসামরিক নাগরিক ওই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। কারণ তার কাছেও অস্ত্র ছিল। হামলাকারী একাই ছিলেন। তার কাছে ছিল একটি রাইফেল ও কিছু গোলাবারুদ। তবে পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তাছাড়া গোলাগুলির সময় শপিংমলের ক্রেতা-বিক্রেতারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।

উল্লেখ্য, শিকাগোতে স্বাধীনতা দিবসের র‍্যালিতে গত ৪ জুলাই বন্দুক হামলায় নিহত হন ৭ জন। আহত হন ৪০ জন। এর আগে মে মাসে নিউইয়র্ক সুপারমার্কেট ও টেক্সাসের প্রাথমিক স্কুলে আলাদা বন্দুকহামলায় নিহত হয়েছেন ১০ কৃষ্ণাঙ্গসহ ১৯ শিক্ষার্থী।

সূত্র: নিউইয়র্ক টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com