1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভারতে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১৩

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে একটি যাত্রিবাহী বাস নদীতে পড়ে গেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আগরা-মুম্বই হাইওয়ে ধরে ইনদোর থেকে পুনে যাচ্ছিল মহারাষ্ট্র সরকারের একটি বাস। রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি।

পুলিশ জানিয়েছে, ৫০ থেকে ৬০ জন যাত্রী ওই বাসটিতে ছিলেন।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ব্রেক ফেল করার জেরে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইটারে লিখেছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল। খারগন, ধার জেলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com