1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পাকিস্তানে নৌকা ডুবে নিহত ২০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সিন্ধু নদীতে অতিরিক্ত যাত্রীবাহী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ৩০ জন। সোমবার (১৮ জুলাই) দেশটির সরকারের দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল। তাদের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু নৌকাটি সাদিকাবাদ জেলার সিন্ধু নদীতে হঠ্যাৎ করেই ডুবে যায়। এখন পর্যন্ত প্রায় ৯০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

জিও নিউজকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা আসলাম তাসলিম বলেন, ‘আমরা নদী থেকে ২০টি মরদেহ উদ্ধার করেছি।এদের অধিকাংশই নারী। আমরা জানি না নৌকাটিতে আসলে কতোজন যাত্রী ছিল।’

সরকারের বিবৃতিতে জানানো হয়, উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩৫জন ডুবুরি নদীতে অনুসন্ধানের কাজ চালাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com