1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

প্রচণ্ড তাপে লন্ডনের বিভিন্ন স্থানে আগুন

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড তাপের কারণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটছে। মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের পর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

লন্ডনের ফায়ার ব্রিগেড জানিয়েছে, নগরীর কয়েকটি স্থানে তারা অর্ধশত অগ্নিনির্বাপন কর্মী পাঠিয়েছে। পূর্ব লন্ডনের একটি স্থানে ঘাস থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ৩০ জন অগ্নিনির্বাপন কর্মী কাজ করছে।

টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, আগুনে কয়েকটি বাড়ি পুড়ে গেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, হিথ্রো বিমানবন্দরে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও বাড়তে পারে।

লন্ডনের ফায়ার ব্রিগেড টুইটারে বলেছে, ‘আজকের রেকর্ড তাপপ্রবাহের সময় অগ্নিনির্বাপন কর্মীরা রাজধানীজুড়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অগ্নিকাণ্ডের সাথে লড়াই করার কারণে আমরা একে একটি বড় ঘটনা ঘোষণা করেছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com