1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ২২, আহত ৩৩

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৩ জন। মঙ্গলবার একটি বাস পার্কে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ফ্রান্সভিত্তিক সংবাদ মাধ্যম (এএফপি)-এর খবর সূত্রে বাসস জানায়, রাজধানী কায়রো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে আল-মিনিয়া গভর্নরেটের আল-বারশা গ্রামের কাছে প্রায় ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়।

তারা জানায়, ট্রাকটি টায়ার পরিবর্তন করার জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়েছিল। সোহাগ এলাকা থেকে কায়রোগামী বাসটি পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২০ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছে।

সূত্র : বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com