1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সুদানে জাতিগত সংঘর্ষে নিহত ১০৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের ব্লু নীল রাজ্যে জাতিগত সংঘর্ষে ১০৫ জন নিহত এবং ২৯১ জন আহত হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বুধবার এ তথ্য জানিয়েছেন।

ইথিওপিয়া ও দক্ষিণ সুদান সীমান্তের দক্ষিণের রাজ্যটিতে ১১ জুলাই বারটি ও হাউসা জাতিগোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জামাল নাসের  বলেছেন, ‘পরিস্থিতি এখন শান্ত।… এখন চ্যালেঞ্জ হচ্ছে বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয়ের ব্যবস্থা করা।’

তিনি জানান, শনিবার থেকে সেনা মোতায়েনের ফলে সংঘর্ষ নিয়ন্ত্রণে চলে এসেছে।

জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, জাতিগত সহিংসতার কারণে ১৭ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। আল-দামাজিনের তিনটি স্কুলে আশ্রয় নিয়েছে ১৪ হাজার মানুষ।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ব্লু নীল অঞ্চলের পাঁচ লাখ ৬৩ হাজার মানুষকে সহায়তা দেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ সুদান। গত বছরের অক্টোবরে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে অভ্যুত্থানের পর থেকে দেশটির অর্থনৈতিক সংকট তীব্র হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com