1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইইউ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী শীতে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, এর জন্য এখনই জরুরি পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন। মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এ তথ্য জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাশিয়া গ্যাস রপ্তানিকে ইউরোপের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। তাই আগস্ট থেকে মার্চ পর্যন্ত জোটের দেশগুলোকে রাশিয়ার গ্যাসের ব্যবহার ১৫ শতাংশে নামিয়ে আনার ব্যাপারে বাধ্যকতা আরোপের পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উরসুলা ভন বলেছেন, ‘রাশিয়া আমাদের জিম্মি করছে। জ্বালানি শক্তিকে রাশিয়া একটি অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এবং এর জন্য যে কোনও পরিস্থিতিই ঘটুক রাশিয়ার গ্যাসের আংশিক, বড় ধরনের কিংবা সম্পূর্ণ বন্ধের ব্যাপারে ইউরোপকে প্রস্তুত থাকতে হবে।’

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, প্রায় অর্ধেক সদস্য রাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া থেকে সরবরাহ কমে যাওয়া গ্যাসের প্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে রুশ গ্যাস প্রবাহ ২০১৬-২১ এর গড়ের ৩০ শতাংশের নিচে নেমে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com