1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

যুক্তরাজ্যে তাপপ্রবাহে ১৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে তাপপ্রবাহে ১৩ জনের মৃত্যু হয়েছে। তীব্র গরমের মধ্যে সাতার কাটতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে বুধবার জানিয়েছে রয়টার্স।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মঙ্গলবার লন্ডন ফায়ার ব্রিগেড তাদের সবচেয়ে ব্যস্ততম দিনটি পার করেছে। যুক্তরাজ্যে ওই দিন সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যা দেশটির ইতিহাসে রেকর্ড। তাপপ্রবাহের কারণে দেশের কয়েকটি স্থানে শুকনো ঘাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীতে কয়েক ডজন সম্পত্তি ধ্বংস হয়েছে এবং সড়ক ও রেললাইনের পাশের শুকনো তৃণভূমিতে আগুন ধরেছে। লন্ডন থেকে উত্তর ইংল্যান্ডগামী অনেক ট্রেনের যাত্রা বুধবার বিলম্বিত বা বাতিল করা হয়েছে। কারণ আগুনের উত্তাপে ভারী ট্রেনের লাইনগুলো আটকে গেছে।

ব্রিটিশ মন্ত্রী কিট মল্টহাউস বুধবার পার্লামেন্টে বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে সাঁতার কাটতে গিয়ে নদী, জলাধার ও হ্রদে ১৩ জন প্রাণ হারিয়েছেন- তাদের মধ্যে সাতজন কিশোর।’ মল্টহাউস জানান, লন্ডনে অন্তত ৪১টি সম্পত্তি পুড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com