1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপারের ঝুলন্ত ও কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

মাগুরা: মাগুরায় খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) খন্দকার লাবনী আক্তারের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত ও মাহমুদুল হাসান (২৩) নামে এক কনস্টেবলের মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নানা বাড়ি থেকে এডিশনাল এসপির মরদেহ উদ্ধার হয়।

বুধবার (২০ জুলাই) দিনগত রাত ১১টার দিকে মাহমুদুল হাসানের মরদেহ পাওয়া যায় মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদে। পুলিশের ধারণা, তিনি নিজের সরকারি অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। মাহমুদুল হাসানের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা আসেন।

কামরুল হাসান জানান, বুধবার রাতে ডিউটি শেষ করে মাহমুদুল হাসান পুলিশ লাইনে ব্যারাকে ফিরে যান। রাতের কোনো এক সময় তিনি ব্যারাকের ছাদে উঠে নিজের নামে থাকা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে শুনেছি। তারা আত্মহত্যা করেছেন, নাকি তাদের হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, সকালে খন্দকার লাবনির ওড়না পেঁচানো মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

খন্দকার লাবনি খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই গ্রামের খন্দকার শফিকুল আজমের মেয়ে। পারিবারিক অশান্তির জেরে ছুটিতে এসে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বামী দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছেন বলে জানা গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com