1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইউরোপে গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় চালু করেছে রাশিয়া। নর্ড স্ট্রিম ১ নামের বৃহত্তম পাইপলাইনের মাধ্যমে ১০ দিন পর পুনরায় গ্যাস সরবরাহ চালু হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য এতদিন গ্যাস সরবরাহ বন্ধ ছিল। খবর বিবিসি, এপি।

একদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে জানান যে, ইউরোপে গ্যাসের সরবরাহ কম থাকবে। তা নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়। ফলে ধারণা করা হচ্ছিল যে, গ্যাস সরবরাহ হয়তো আগের মতো হবে না।

ফলে আগামী সাত মাস গ্যাস সরবরাহ ১৫ শতাংশ কমানোর আহ্বান জানায় ইউরোপীয় কমিশন। আগস্টের ১ তারিখ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত গ্যাসের ব্যবহার কমানোর প্রস্তাব দেওয়া হয়। রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কা থেকেই এই প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন।

বাল্টিক সাগরের নিচ থেকে জার্মানি পর্যন্ত রয়েছে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন। গত ১১ জুলাই থেকে এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুদ্ধ-সংঘাতের ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যে, জার্মান কর্মকর্তারা আশঙ্কা করছিলেন রাশিয়া হয়তো এই পাইপলাইন দিয়ে আর গ্যাস সরবরাহ নাও করতে পারে। রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রধান উৎস এটি।

অপরদিকে গত বছর ইউরোপের দেশগুলোতে ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করেছে রাশিয়া। ২০২০ সালে রাশিয়া থেকে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে জার্মানিতে। কিন্তু ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশটি রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশে এনেছে। তারা গ্যাসের জন্য রাশিয়ার ওপর থেকে পুরোপুরি নির্ভরশীলতা কমিয়ে আনতে চায়।

তবে নতুন করে গ্যাস সরবরাহ চালু হলেও ওই পাইপলাইনের পূর্ণ সক্ষমতার চেয়ে কম গ্যাস সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার প্রায় ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com