1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভারতের নতুন প্রেসিডেন্টকে মমতার অভিনন্দন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‌‘সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আপনার (দ্রৌপদী মুর্মু) দিকেই তাকিয়ে দেশ।’

টুইটে দ্রৌপদীকে অভিনন্দন জানিয়ে মমতা লিখেছেন, রাষ্ট্রের প্রধান হিসেবে সংবিধানের মূল চরিত্র এবং গণতন্ত্র রক্ষায় আপনার ভূমিকার দিকে দেশবাসী অধীর আগ্রহে তাকিয়ে থাকবে।

বিশেষত, এরকম একটা সময়ে, যখন সমাজ নানা মতভেদে জর্জরিত। মমতার টুইটের প্রতিক্রিয়ায় ধন্যবাদ জানান সদ্য নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদের প্রার্থী ছিলেন যশবন্ত সিন্‌হা। উল্টো দিকে ছিলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী। সম্প্রতি মমতা জানিয়েছিলেন, আগে জানালে দ্রৌপদীকে সমর্থন করার কথা ভাবা যেত। তাতেই জল্পনা তৈরি হয়, তাহলে কি বিরোধীদের মধ্যেও যশবন্তকে নিয়ে দ্বিধা রয়েছে?

যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রেসিডেন্ট পদপ্রার্থী ঠিক করার জন্য নেত্রী যখন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠক ডেকেছিলেন, তখনই তিনি স্পষ্ট জানিয়েছিলেন, রাজনাথ সিংহকে বিজেপি (এনডিএ)-র প্রার্থীর নাম জানতে চাওয়া হলে তিনি কোনো স্পষ্ট জবাব দেননি। তাই বিরোধীরা সর্বসম্মতভাবে যশবন্তকে প্রার্থী করেন। তার পরে এনডিএ শিবির দ্রৌপদীর নাম ঘোষণা করে।

দ্রৌপদীকে অভিনন্দন জানিয়েছেন যশবন্তও। তিনি টুইটে লিখেছেন, দেশবাসীর প্রত্যাশা, দেশের পঞ্চদশ প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো ধরনের ভয় বা পক্ষপাত ছাড়া সংবিধানের রক্ষাকর্তার দায়িত্ব পালন করবেন।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com