1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীলঙ্কায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সামরিক অভিযান

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে শুক্রবার (২২ জুলাই) ভোর থেকে অভিযান শুরু করেছে সামরিক বাহিনী। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট সচিবালয় থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যে এই অভিযান শুরু হয়।

শত শত সৈন্য স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় গল ফেস ঘিরে ফেলে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শুরু করে।

পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের তাঁবু ও অন্যান্য সরঞ্জাম খুলে ফেলে। গল ফেস এলাকায় নতুন করে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য অভিযানের আগেই সামরিক বাহিনী আশপাশের পথগুলো বন্ধ করে দেয়।

গল ফেস এলাকায় এবং ওই এলাকার আশপাশে স্থাপিত ব্যারিকেডগুলোর কাছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আক্রমণ ও গ্রেপ্তার করা হয়।

এই অভিযান শুরুর আগেই বিক্ষোভকারীরা ঘোষণা করেছিল যে তারা স্থানটি খালি করে দিচ্ছে। ৯ জুলাই থেকে তারা জায়গাটি দখল করে রেখেছিল।

বিক্ষোভকারীরা বলছিল, তারা শুক্রবার বিকেলের মধ্যে জায়গাটি খালি করে দেবে। পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার কিছু সময় পরই প্রতিরক্ষা সদর দপ্তরে একটি সভা করেন। এরপরই এই অভিযান শুরু হয়।

এই আন্দোলন শুরু হয়েছিল গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে। তার পদত্যাগের পর বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের পদত্যাগ দাবি করে আসছিল। তারা বলছিল যে রনিল বিক্রমাসিংহে আসলে রাজাপাকসে পরিবারের লোক। তারা তাকে মানবে না বলেও ঘোষণা করেছিল।

সূত্র : কলম্বো গ্যাজেট, আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com