1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনেশ গুনাবর্ধনে। শুক্রবার (২২ জুলাই) শপথ নেন তিনি। ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই দিনেশ গুনাবর্ধনেকে নিয়োগ দেওয়া হয়।

এদিকে, শ্রীলঙ্কায় একযোগে পদত্যাগ করা আগের মন্ত্রিসভাই আবারও শপথ নিতে চলেছে। শুক্রবার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে শপথ নেওয়ার কথা তাদের। জাতীয় সরকার গঠনের আগ পর্যন্ত বহাল থাকবে এই মন্ত্রিসভা এবং পরে তাতে রদবদল আনা হবে।

অন্যদিকে, শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে শুক্রবার (২২ জুলাই) ভোর থেকে অভিযান শুরু করে সামরিক বাহিনী। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট সচিবালয় থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যে এই অভিযান শুরু হয়।

শত শত সৈন্য স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় গল ফেস ঘিরে ফেলে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শুরু করে।

পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের তাঁবু ও অন্যান্য সরঞ্জাম খুলে ফেলে। গল ফেস এলাকায় নতুন করে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য অভিযানের আগেই সামরিক বাহিনী আশপাশের পথগুলো বন্ধ করে দেয়।

গল ফেস এলাকায় এবং ওই এলাকার আশপাশে স্থাপিত ব্যারিকেডগুলোর কাছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আক্রমণ ও গ্রেপ্তার করা হয়।

সূত্র: ডেইলি মিরর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com