1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

লিবিয়ায় দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ১৩

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ জুলাই) সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের জরুরি সার্ভিস বিভাগের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইন জারা ও আসবা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসব এলাকায় কূটনৈতিক মিশনসহ বেশ কয়েকটি সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে।

সম্প্রতি ত্রিপোলিতে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। দেশটিতে প্রায় এক দশক ধরে চলা গৃহযুদ্ধের এটি ছিল সর্বশেষ সংঘর্ষের ঘটনা।

ত্রিপোলি অ্যাম্বুলেন্স ও জরুরি সার্ভিসের মুখপাত্র ওসামা আলী জানান, সংঘর্ষের ১৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।

ত্রিপোলির অন্যতম শক্তিশালী বাহিনী, আরএডিএ’র সদস্যদের শুক্রবার সকালে বেশিরভাগ কেন্দ্রীয় এলাকার দেখা গেছে।

তেল সমৃদ্ধ লিবিয়া ২০১১ সাল থেকে অস্থিরতার মধ্যদিয়ে যাচ্ছে। স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি চার দশক ক্ষমতায় থাকার পর উৎখাত হয়েছিল সে সময়। এরপর থেকেই সহিংসতা চলছে লিবিয়ায়।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com