1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীলঙ্কায় জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে আরও ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে করতে আরও দুই জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আলাদা দুটি স্থানে শুক্রবার (২২ জুলাই) তাদের দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কলম্বো গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, একজনের মৃত্যু হয়েছে কিনিয়াতে এবং আরেকজনের পেলাওয়াতে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

এর আগে, জ্বালানি তেল নেওয়ার দীর্ঘ লাইনে অপেক্ষা করতে করতে অন্তত আট জনের মৃত্যু হয় বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়।

এদিকে, ২২ জুলাই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীনেশ গুনাবর্ধনে। ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই দিনেশ গুনাবর্ধনেকে নিয়োগ দেওয়া হয়।

অর্থনৈতিক সংকটের জেরে জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়ে শ্রীলঙ্কা। গত কয়েক মাস ধরে চলে বিক্ষোভ। অবশেষে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক পরিস্থিতি কিছুটা বদলেছে। নতুন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পেয়েছে শ্রীলঙ্কার মানুষ। তবুও এখনো শঙ্কা কাটেনি সাধারণ মানুষের।

সূত্র: কলম্বো গেজেট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com