1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বাঙালি নারীর সঙ্গে নগ্নতা বিষয়টা খাপ খায় না: শ্রীলেখা

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : সম্প্রতি পোশাক খুলে ফটোশুট করে হইচই ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এ নিয়ে ইতোমধ্যে অনেক তারকা অভিনয়শিল্পী তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিষয়টি নিয়ে নিজের বক্তব্য জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

এই অভিনেত্রী বলেছেন, ‘হলিউডের টাইটানিক সিনেমায় কেট উইন্সলেটের যৌন মিলনের দৃশ্য স্বতঃস্ফূর্ত, ঝকঝকে। তা দেখতে এতটুকু খারাপ লাগে না। কিন্তু এমন দৃশ্যায়ন টলিউডে করতে গেলে দেখা যাবে তা কুৎসিত লাগছে।’

এই অভিনেত্রীর মতে, বাঙালি নারীর যে শারীরিক গঠন, সৌন্দর্য, তার সঙ্গে নগ্নতা বিষয়টা খাপ খায় না। তাই এ দেশের কোনও ফোটোগ্রাফার তাকে নগ্ন ছবি তোলার প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেবেন তিনি। তবে বিদেশি কেউ এমন প্রস্তাব দিলে রাজি হবেন তিনি।

এই অভিনেত্রীর ভাষায়, ‘ছবিটা কে কীভাবে তুলছে তার ওপর অনেক কিছু নির্ভর করে।’

এর আগে রণবীর সিংয়ের ছবি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশ্ন ছুড়ে দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বলেন, ‘ছবিটি পোস্ট করার পর ইন্টারনেটে লাইক, কমেন্টেসের ঝড় উঠেছে। এখানে যদি কোনো নারী থাকতো তবে কি পরিস্থিতি আলাদা হতো? আপনারা কি একইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলে মন্তব্য করতেন? আমরা সমান অধিকারের কথা বলি, নারীদের ক্ষমতায়নের কথা বলি। কিন্তু সেটা কোথায়?’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com